মাদ্রাসা সম্পর্কিত তথ্য
সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা সম্পর্কিত তথ্য
সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে কথা বল্লেই জানা যাবে, এ এলাকায় তেমন কোনো উন্নত শিক্ষা ব্যবস্থা সম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় তাঁরা অনেক দুচিন্তায় ছিল। কিন্তু এ মাদ্রাসাটি হয়ে তাদের সে দুচিন্তা দূর হয়েছে, তারা তাদের সন্তানদেরকে স্বল্প খরছে লেখাপড়া করাতে পেরে অনেক খুশি। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীল পীর আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.জি.য়া) বলেন, তিনি মূলত এই রকম একটি আধুনিক শিক্ষা থেকে পিছিয়ে পড়া জনপদে মাদ্রাসাটি স্থাপন করার অন্যতম লক্ষ্য হলো এলাকার হত-দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুকিশোরদেরকে দ্বীন ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে মুক্তিযুদ্বের চেতনায় বিশ্বাসী সম্পন্ন আধুনিক মানুষ হিসেবে গড়ে তোলা।
তিনি আরো বলেন, এলাকাবাসী ও প্রশাসনিক সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠানকে একটি আন্তর্জাতিক মানের বিশ্ব বিদ্যালয়ে রুপান্তর করবেন। এ বিষয়ে মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি মো. আবুল কাশেম (মাঃ) বলেন, যুগোপেযোগী সব ধরনের শিক্ষা সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে। এই মাদ্রারাসার সকল শিক্ষার্থী পাবে আধুনিকতার ছোঁয়া। মাদ্রারাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা মুফতি মো. তানবীরুল ইসলাম বলেন, মাদ্রাসাটি প্রত্যন্ত অঞ্চলে হলেও সব ধরনের আধুনিক সুবিধা এখানে পাওয়া যাবে। বর্তমানে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে মাদ্রাসা নিয়ে আরও সুদূর প্রসারী চিন্তা ভাবনা রয়েছে।


.jpg)

.jpg)
No comments