পুরস্কার পেল সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসার দুই শিক্ষার্থী
পুরস্কার অর্জন করলো সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসার দুই শিক্ষার্থী
২৮শে জানুয়ারী ২০২৩ইং রোজ শনিবার সকাল ১০.০০ ঘটিকার সময় চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও ২৯ তম জাতীয় শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রায় ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে বিশেষ করে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাংকন ,কবিতা,গান ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ।ঐ ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিযোগিতার মধ্যে থেকে ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেন। তার মধ্য থেকে কর্ণফুলী উপজেলার অন্তর্গত জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ৩ নং ওয়ার্ডে অবস্থিত সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসার চতুর্থ শ্রেণীর দুই শিক্ষার্থী বঙ্গবন্ধুকে নিয়ে গান প্রতিযোগিতায় মোঃ জাহেদুল ইসলাম দ্বিতীয় পুরস্কার এবং ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় মোঃ রবিউল দ্বিতীয় পুরস্কার অর্জন করেন।
ন গরীর জামাল খান প্রেসক্লাবে সংগঠনের সভাপতি মোঃআলমগীর তালুকদারের সভাপতিত্বে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হওয়া কয়েকশো প্রতিযোগী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম,সাধারণ সম্পাদক ছাবের আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির, বিশেষ অতিথি পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও নারী নেত্রী দিলুয়ারা কামালসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
=================সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসার প্রতিবেদন=================




No comments